আজ অ্যাপ তৈরির কৌশল শেখানো হবে প্রতিযোগীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরুণ শিক্ষার্থীদের জন্য আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপ প্রতিযোগিতা ২০১৫-এর প্রতিযোগীদের অ্যাপ তৈরির কারিগরি ধারণা দিতে আজ শনিবার ঢাকায় ‘গ্রুমিং সেশন’ অনুষ্ঠিত হবে। দিনব্যাপী এ আয়োজন হবে জিপি হাউসের মিলনায়তনে। প্রাথমিক উপস্থাপনা পর্বে বিচারকমণ্ডলীর রায়ে নির্বাচিত ১০০টি দলের প্রতিযোগীরা এ আয়োজনে অংশ নেবেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে গ্রুমিং সেশন।
প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সমন্বয়ক রাজেশ পালিত প্রথম আলোকে জানান, আজকের আয়োজনে তিন কারিগরি অধিবেশন হবে। এগুলোর বিষয় হলো মোবাইল অ্যাপের ব্যবহারোপযোগিতা, ব্যবহারকারীর অভিজ্ঞতা ও মোবাইল গেমস। এ ছাড়া একটি পূর্ণাঙ্গ অ্যাপ তৈরির নানা বিষয় নিয়ে থাকবে আলোচনা। সবশেষে থাকবে সংগীত পরিবেশনা।
আগামী ১৮ জুনের মধ্যে এই ১০০টি দল অ্যাপ তৈরি করে জমা দেবে। সেখান থেকে ২৫টি অ্যাপ নির্বাচিত হবে পরবর্তী ধাপের জন্য।
এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেড (ইএটিএল) ও প্রথম আলোর আয়োজনে গত বছরের জুলাই মাস থেকে শুরু হয়েছে এই প্রতিযোগিতা।
নিজস্ব প্রতিবেদক