আজ ই-কমার্স দিবস পালন করবে ই-ক্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘নিরাপদে হোক অনলাইন কেনাকাটা’ স্লোগানে আজ ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করবে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)। ই-ক্যাবের সঙ্গে যৌথভাবে দিনটি পালন করবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। রাজধানীর ইউআইইউ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ই-ক্যাবের নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা ই-কমার্স ব্যবসার নীতি নিয়ে এতে আলোচনায় অংশ নেবেন। ই-কমার্স দিবস উপলক্ষে সদস্য প্রতিষ্ঠানগুলো নানা ধরনের ছাড় দিচ্ছে। গত বছরও ৭ এপ্রিল ই-কমার্স দিবস পালন করে ই-ক্যাব। বিজ্ঞপ্তি