আজ কম্পিউটার সিটির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ দেশের সবচেয়ে বড় প্রযুক্তিপণ্যের বাজার বিসিএস কম্পিউটার সিটির নির্বাচন। ২০১০-১২ মেয়াদের কার্যনির্বাহী কমিটির জন্য আজ ১৩ জন সদস্য নির্বাচিত হবেন। নির্বাচনে ১৩টি পদের জন্য ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। একজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান। আজকের নির্বাচনের মধ্য দিয়ে বিসিএস কম্পিউটার সিটির ১৫৬ জন সদস্য ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন।নির্বাচন পরিচালনার জন্য মোস্তাফা জব্বারকে প্রধান করে নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। অপর দুই সদস্য আবদুল মজিদ মণ্ডল ও কামরুল হাসান। আপিল বোর্ডের প্রধান হিসেবে আছেন আবদুল্লাহ এইচ কাফী।বিসিএস কম্পিউটার সিটি সচিবালয়ের সূত্রে জানা গেছে, আজকের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হিসেবে আছেন এ টি শফিকউদ্দিন আহমেদ ও মির্জা গোলাম রহমান। সহসভাপতি পদে মাজহারুল ইমাম সিনা ও এ এল মোজহার ইমাম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে এ এস এম আবদুল মুক্তাদির ও কাজী শামসুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এ এন এন কামরুজ্জামান ও এ জামান ইজাজ, প্রচার-প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক পদে মাহবুবুর রহমান ও আল মামুন খান, তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে এ কে এম আতিকুর রশিদ ও কে এম জাকির হোসেন, সাংস্কৃতিক ও সমাজকল্যাণ সম্পাদক পদে মো. আলী হোসেন ও এ কে এম মাহমুদুল হাসান খান প্রতিদ্বন্দ্বিতা করছেন। অর্থ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়নুল আবেদীন। এ ছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে চমন সুলতানা, নাজমুল আলম ভূঁইয়া, আকতারুজ্জামান খান, কামরুল আহসান, জিয়াউল হাসান সিদ্দিক, জাবেদুর রহমান, মঞ্জুরুল হক, জাহিদুল আলম এবং রফিকুল আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ সকাল ১০টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিসিএস কম্পিউটার সিটি অফিসে নির্বাচন অনুষ্ঠিত হবে। —নুরুন্নবী চৌধুরী