আজ কার্ডিফ স্কুলে তথ্যপ্রযুক্তি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ইন্সপায়ার ক্রিয়েটিভ ট্যালেন্টস’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে কার্ডিফ আন্তবিদ্যালয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মেলা। কার্ডিফ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আয়োজিত এ মেলা চলবে দুই দিন ধরে। ধানমন্ডি ২৭ নম্বর রোডে স্কুল প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হবে বেলা ১১টায়। মেলায় ২০টি স্কুল অংশ নেবে। আইসিটি, শিক্ষা, বিনোদনের নানা প্রকল্প দেখানো হবে এতে। এ ছাড়া আছে গেম প্রতিযোগিতা, রোবট ও ড্রোন প্রদর্শনী, লোগো প্রোগ্রামিং প্রতিযোগিতা, এসএমএস প্রতিযোগিতা ইত্যাদি।
—বিজ্ঞপ্তি