আজ চট্টগ্রামে উইকি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বেলা তিনটা থেকে চট্টগ্রাম শিশু একাডেমী প্রাঙ্গণে ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া নিয়ে ‘উইকি চট্টগ্রাম উৎসব’ শুরু হবে। উইকিপিডিয়া সমন্বয় পরিষদ চট্টগ্রাম এর আয়োজক। এ উৎসবে আছে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক ও কুইজ প্রতিযোগিতা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় চট্টগ্রামের আটটি বিশ্ববিদ্যালয় ও ৫০০ শিক্ষার্থী অংশ নেবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বেলা তিনটার মধ্যে শিশু একাডেমী প্রাঙ্গণে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। অনুষ্ঠানে চট্টগ্রামের বিশিষ্ট ব্যাক্তিরা উপস্থিত থাকবেন। —বিজ্ঞপ্তি