আজ চট্টগ্রামে উইকিপিডিয়া নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটভিত্তিক সবচেয়ে সমৃদ্ধ বিশ্বকোষ উইকিপিডিয়ায় চট্টগ্রামকে তুলে ধরার জন্য আজ চট্টগ্রামে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। ‘চট্টগ্রাম ও উইকিপিডিয়া: নতুন দিগন্ত’ শিরোনামের এ সেমিনারে বাংলা ও ইংরেজি উইকিপিডিয়ায় চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতিসহ সম্পূর্ণ চট্টগ্রামকে তুলে ধরার নানা দিক নিয়ে আলোচনা হবে। চট্টগ্রামের আইইউবি ক্যাম্পাসে (মিনহাজ কমপ্লেক্স, জামালখান রোড) আজ এ সেমিনার হবে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সহযোগিতায় আইইউবি সায়েন্স ক্লাব এর আয়োজক। দৃষ্টি চট্টগ্রাম নামের একটি সংগঠন আয়োজনে সহায়তা করছে। সেমিনারে মূলপ্রবন্ধ পড়বেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনীর হাসান। —নিজস্ব প্রতিবেদক