আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সুন্দরবনের জন্য ভোট নেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মহান বিজয় দিবসের নানা আয়োজনের অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগ এ আয়োজন করেছে। সামাজিক বিজ্ঞান ভবন-২-এর ১০৪ নম্বর কক্ষে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সমাজকর্ম বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন। সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত সুন্দরবনের পক্ষে ভোট দেওয়া যাবে। —নিজস্ব প্রতিবেদক