আজ ঢাকায় নারীদের প্রোগ্রামিং কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোড ইট গার্ল নামের স্বেচ্ছাসেবী সংগঠন আজ রাজধানীর ইস্টার্ন ইউনিভার্সিটিতে নারীদের জন্য দ্বিতীয় প্রোগ্রামিং কর্মশালার আয়োজন করেছে। কর্মশালায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রীদের ‘ওয়েব কনসেপ্টস’ বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হবে। ধানমন্ডি ৩ নম্বর সড়কে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কর্মশালা চলবে। কর্মশালাটির পৃষ্ঠপোষক অনলাইন সংগঠন লিভিং অন কোডস, স্থানীয় অংশীদার ইস্টার্ন ইউনিভার্সিটি ও সহযোগিতায় থাকছে দ্বিমিক কম্পিউটিং স্কুল। বিস্তারিত: http://codeitgirl.org ।
—নিজস্ব প্রিতেবদক