আজ থেকে ই-বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চৈত্রসংক্রান্তি ১৪১৮ ও বাংলা নতুন বছর ১৪১৯ উপলক্ষে আজ থেকে ইন্টারনেটে শুরু হচ্ছে ই-বইমেলা ২০১২। বইয়ের দোকান (www.boierdokan.com) ওয়েবসাইটের উদ্যোগে তিন দিনের এ মেলায় থাকছে অনেক বাংলা ই-বই। ইতিমধ্যে এ ওয়েবসাইটে লেখকদের সম্মতিক্রমে প্রকাশিত হয়েছে শতাধিক বাংলা বই। এ ছাড়া মেলা উপলক্ষে প্রকাশিত হবে আরও বেশ কয়েকটি নতুন বই। এ ওয়েবসাইটে এসে বিনা মূল্যে বই দেখা, পড়া ও নামানো যাবে। এ আয়োজনে রয়েছে বই আলোচনার প্রতিযোগিতা। আলোচনা প্রকাশিত হবে www.samowiki.net ঠিকানার ওয়েবসাইটে। মেলা শেষ হবে ১৫ এপ্রিল। —নিজস্ব প্রতিবেদক