আজ থেকে উত্তরায় কম্পিউটার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় আজ থেকে শুরু হচ্ছে ১২ দিনের কম্পিউটার মেলা। উত্তরা কম্পিউটার সমিতির (ইউসিএস) উদ্যোগে সাইদ গ্রান্ড সেন্টার কম্পিউটার সিটিতে অনুষ্ঠিত এ মেলা আজ দুপুরে উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ‘ইউসিএস তথ্যপ্রযুক্তি মেলা-২০১০’ শিরোনামের এ মেলা চলবে আগামী ৫ এপ্রিল পর্যন্ত। মেলায় বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে। মেলার আহ্বায়ক মেহেদী হাসান জানান, মেলার স্থায়ী ৪০টি স্টলে নানা ধরনের প্রযুক্তিপণ্য প্রদর্শন করা হবে এবং বিভিন্ন পণ্যের ক্ষেত্রে থাকছে বিশেষ ছাড়। তিনি জানান, মেলায় সর্বোচ্চ মূল্যের পণ্য-ক্রেতাদের জন্য থাকছে কুইজ ও আকর্ষণীয় পুরস্কার। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। মেলায় কোনো প্রবেশ ফি লাগবে না। —নিজস্ব প্রতিবেদক