আজ থেকে কম্পিউটার সিটিতে তৈরি পোশাক খাতের দেশি সফটওয়্যার প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৈরি পোশাকশিল্প ও বস্ত্রশিল্প খাতের জন্য তৈরি দেশি সফটওয়্যারের প্রদর্শনী আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে। আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটির নিচতলায় প্রদর্শনী চলবে শনিবার পর্যন্ত। মেলার উদ্যোক্তা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সহায়তা করছে বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল।
মঙ্গলবার বেসিস মিলয়াতনে এক সংবাদ সম্মেলনে এই মেলার তথ্য জানানো হয়। এতে বেসিসের মহাসচিব উত্তম কুমার পাল বলেন, ‘এক জায়গায় একই ধরনের সফটওয়ারের তুলনামূলক বৈশিষ্ট্য এবং এর প্রতিযোগিতামূলক দাম সম্পর্কে ধারণা দিতে এই আয়োজন।’ বিস্তারিত: www.basis.org.bd/bss । —নিজস্ব প্রতিবেদক