আজ থেকে কম্পিউটার সিটির মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার ঢাকার আগারগাঁর বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১১’ শুরু হচ্ছে আজ থেকে। সকাল ১০টায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মেলা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত চলবে। মেলায় প্রতিটি প্রতিষ্ঠান তাদের সর্বশেষ প্রযুক্তিপণ্য প্রদর্শন করবে।কম্পিউটার সিটির সভাপতি এ টি শফিক উদ্দীন আহমেদ প্রথম আলোকে জানান, মেলা উপলক্ষে প্রতিটি প্রযুক্তিপণ্যের ওপর বিশেষ ছাড় দেওয়া হবে। এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।এই মেলায় এবারই প্রথমবারের মতো ডিজিটাল চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া গেমিং প্রতিযোগিতা ও সেলিব্রেটি শোও থাকছে এই কম্পিউটার মেলায়। প্রতিদিনের টিকিটের ওপর র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে ও বিজয়ীদের দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। মেলার প্রবেশ মূল্য ১০ টাকা তবে স্কুলের শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে মেলায় প্রবেশ করতে পারবে। —মোছাব্বের হোসেন