আজ থেকে খুলনায় আইসিটি প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজ শুরু হচ্ছে কম্পিউটার সোর্স আয়োজিত আইসিটি প্রদর্শনী। ইউনিভার্সিটি রোড শো নামের এ প্রদর্শনী চলবে তিন দিন। আজ প্রদর্শনী হবে ইউনিভার্সিটি অব ইনঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলাজি ক্যাম্পাসে। পরবর্তী দুই দিন এটি হবে খুলনা বিশ্ববিদ্যালয়ে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, অ্যান্টিভাইরাস সফটওয়্যার, বহনযোগ্য হার্ডডিস্ক ইত্যাদি দেখানো হবে প্রদর্শনীতে। ক্রেতাদের জন্য থাকবে মূল্য ছাড়। —বিজ্ঞপ্তি