আজ থেকে চট্টগ্রামে ল্যাপটপ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে আজ থেকে শুরু হচ্ছে ‘চিটাগাং ল্যাপটপ ফেয়ার’ শিরোনামে তিন দিনের ল্যাপটপ মেলা। এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়ামে সকাল ১০টায় মেলা শুরু হবে।মেলায় বিভিন্ন ব্র্যান্ডের নানা ধরনের ল্যাপটপ কম্পিউটার থাকবে।মেলা উপলক্ষে গতকাল বুধবার আয়োজক মেকার কমিউনিকেশন চট্টগ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করে।আয়োজকেরা জানান মেলায় ছয়টি প্যাভেলিয়ন, ১০টি মিনি প্যাভেলিয়ন ও ছয়টি স্টল থাকছে। দর্শনার্থীরা গ্রামীণফোনের প্যাভেলিয়নে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকবে। মেলা চলবে সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত। আগামীকাল মেলার দ্বিতীয় দিন ‘মুভিং টুয়ার্ডস আইটি এনেবল এডুকেশন সিস্টেম’ শিরোনোমের সেমিনার অনুষ্ঠিত হবে। মেলার প্রবেশমূল্য ১০ টাকা। —নিজাম হায়দার সিদ্দিকী, চট্টগ্রাম