আজ থেকে জাতীয় স্কাউট আইসিটি ক্যাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-নির্ভর স্কাউটিং চর্চা করতে বাংলাদেশ স্কাউটস আয়োজন করছে ‘প্রথম জাতীয় স্কাউট আইসিটি ক্যাম্প’। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের মৌচাকে এই আইসিটি (তথ্য ও যোগাযোগপ্রযুক্তি) ক্যাম্প শুরু হচ্ছে আজ ২০ জুন থেকে। চলবে ২২ জুন পর্যন্ত। এবারের বিষয় অগ্রসর স্কাউটিংয়ের জন্য আইসিটি। ক্যাম্পে স্কাউট, রোভার স্কাউট এবং স্কাউট নেতারা অংশ নেবেন। বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীরা আইসিটিবিষয়ক বিভিন্ন কার্যক্রম হাতেকলমে শেখার সুযোগ পাবেন এই ক্যাম্পে। —বিজ্ঞপ্তি