আজ থেকে জ্ঞানমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে রামপাল উপজেলার শ্রীপলতলা উচ্চবিদ্যালয় মাঠে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের জ্ঞানমেলা। আমাদের গ্রাম তথ্যপ্রযুক্তির জন্য উন্নয়ন প্রকল্পের আয়োজনে এ মেলায় লোকজ আবহের পাশাপাশি তথ্যপ্রযুক্তি-সম্পর্কিত নতুন প্রযুক্তি দেখানো হবে। পাশাপাশি কম্পিউটারের তথ্যপ্রযুক্তির নানামুখী ব্যবহার তুলে ধরা হবে। জ্ঞানমেলায় সাধারণ মেলার সব উপাদানের পাশাপাশি গণিত ও বিতর্ক প্রতিযোগিতা, দাবা, ক্যারম প্রতিযোগিতা, চলচ্চিত্র প্রদর্শনী, পটগান পরিবেশনা ইত্যাদি থাকবে। এ মেলায় স্থানীয় স্কুলগুলো তথ্যপ্রযুক্তি-সংক্রান্ত তাদের কর্মকাণ্ড তুলে ধরবে। মেলা আগামী রোববার শেষ হবে। —নিজস্ব প্রতিবেদক