আজ থেকে ঢাকা ও চট্টগ্রামে নাসার অ্যাপস চ্যালেঞ্জ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ‘ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৫’ প্রতিযোগিতা আজ এবং আগামীকাল ঢাকা ও চট্টগ্রামে হবে। বিশ্বের শতাধিক শহরে মোবাইল অ্যাপ তৈরির এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) এবং চট্টগ্রামে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে (আইআইইউসি) প্রতিযোগিতা চলবে। ঢাকায় আজ শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে আগামীকাল শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত টানা চলবে প্রতিযোগিতা। এ ছাড়া চট্টগ্রামে দুই দিনই সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত হবে প্রতিযোগিতা। আয়োজনে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। সহযোগী হিসেবে রয়েছে আইবিপিসি, ক্লাউডক্যাম্প, বেসিস স্টুডেন্টস ফোরাম, আইইউবি ও আইআইইউসি।
বিজ্ঞপ্তি