আজ থেকে ঢাকায় ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল ১০টা থেকে মেলা শুরু হবে। মেকার কমিউনিকেশনের আয়োজনে এ মেলার উদ্বোধন হবে দুপুর ১২টায়। তবে সকাল ১০টা থেকে প্রদর্শনী শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকেরা। মেলার সমন্বয়ক ফাবিয়ান খান জানান, এবারের মেলা আগের চেয়ে অনেক বড় ভেন্যুতে আয়োজন করা হচ্ছে। মেলার সব হালনাগাদ তথ্য সামাজিক যোগাযোগের সাইট ফেসবুকে (www.facebook.com/qubeelaptopfair) পাওয়া যাবে। ফ্যান পেইজে অংশগ্রহণকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। মেলায় ১২টি প্যাভিলিয়ন ও ৬০টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবার বেশ কয়েকটি নতুন মডেলের ল্যাপটপ এ মেলায় উন্মোচিত হবে বলে জানা গেছে। ১৪ জানুয়ারি পর্যন্ত মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। প্রবেশ টিকিটের ওপর র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ ও মুঠোফোনসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে। —নিজস্ব প্রতিবেদক