আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ইনফো কম মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ইনফো কম টেক বাংলাদেশ ২০১২ মেলা। ‘ব্যবসা হবে সীমানাবিহীন’ স্লোগানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইস্টেশন লিমিটেড এবং ভারতের বি ই এক্সপোজিশন লিমিটেডের আয়োজনে তিন দিনের এ মেলা শেষ হবে ৮ মার্চ। আজ সকালে উদ্বোধনের পর মেলা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলার নানা বিষয়ে আই-স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক মধুসূদন সাহা প্রথম আলোকে জানান, ‘তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাত বাংলাদেশের অন্যতম প্রধান একটি সম্ভাবনাময় খাত হিসেবে চিহ্নিত আর বিভিন্ন দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির সঙ্গে পরিচয়, ব্যবসায়িক অভিজ্ঞতার আদান-প্রদান এবং এ খাতে ব্যবসায়িক সম্পর্ক স্থাপন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এ মেলায় থাকছে নানা আয়োজন।’ এ ছাড়া মেলায় থাকছে বিভিন্ন বিষয়ে সম্মেলন, বিজনেস টু বিজনেস মিটিং, বিভিন্ন বিষয়ে সেমিনার ও প্রশিক্ষণসহ বিভিন্ন নেটওয়ার্কিংবিষয়ক আয়োজন। মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে। মেলার বিস্তারিত জানা যাবে www.infocommbd.com ওয়েবসাইটে। —নুরুন্নবী চৌধুরী