আজ থেকে ঢাকায় সফটওয়্যার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে দেশের তথ্যপ্রযুক্তি সেবা ও কম্পিউটার সফটওয়্যার খাতের সবচেয়ে বড় মেলা ‘বেসিস সফটএক্সপো ২০১১’।বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আয়োজক।বেলা ১১টায় হবে এর আনুষ্ঠানিক উদ্বোধন। ‘ডিজিটাল বাংলাদেশ ইন অ্যাকশন’ শ্লোগান নিয়ে পাঁচদিনের এ মেলা হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বহুমুখী প্রয়োগ ও ব্যবহার নিয়ে আয়োজকেরা জানান, এবারের মেলায় থাকছে ২০টি সেমিনার।আজ উদ্বেধনী দিনে সন্ধ্যা ছয়টায় হবে প্রযুক্তিভিত্তিক বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তি টেলিযোগাযোগ শিল্পখাতের ভূমিকা নিয়ে সেমিনার।আগামীকাল২ ফেব্রুয়ারি মোট সেমিনার আছে ৫টি। সকাল সাড়ে দশটায় তথ্যপ্রযুক্তির বৈশ্বিক বাজারের জন্য দক্ষ জনবল, বেলা আড়াইটায় সাধারণ মানুষ ও তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য টেলিযোগাযোগ, ইউরোপ থেকে আউটসোর্সিংয়ের কাজ আনা, বিকেল পাঁচটায় স্বাস্থ্য খাতে আইসিটির ব্যবহার এবং ডিজিটালবাংলাদেশের জন্য কৌশলপত্র প্রণয়ন-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হবে।১০টি সেমিনার অনুষ্ঠিত হবে ৩ ফেব্রুয়ারি।সাড়ে দশটায় গার্টনারের প্রতিবেদনে বাংলাদেশের আউটসোর্সিং, সাড়ে ১১টায় তথ্যপ্রযুক্তি কোম্পানির জন্য আর্থিক সহায়তা, বেলা তিনটায় তথ্যপ্রযুক্তিতে নারীদের সম্ভাবনা, ভিওআইপি ও টেলিযোগাযোগ খাতে আউটসোর্সিং, আইসিটি খাতের জন্য অবকাঠামো, বেলা চারটায় শিল্পখাতের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ক গবেষণা ও উন্নয়ন, বিকেল পাঁচটায় মুক্ত সফটওয়্যার, সন্ধ্যা ছয়টায় ইআরপি, আয়ের উৎস হিসেবে তথ্য এবং ডেটা সেন্টার বিষয়ে সেমিনারের আয়োজন করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি আছে চারটি সেমিনার।সাড়ে দশটায় জাতীয় ই-গভর্নেন্স কাঠামো, বেলা তিনটায় ইলেকট্রনিক ও মোবাইল লেনদেন, রোবোকাপ জুনিয়র এবং ছয়টায় বাংলাদেশে অফশোর কাজ বিষয়ক সেমিনার হবে। মেলার শেষ দিন৫ ফেব্রুয়ারি হবে চারটি সেমিনার। সাড়ে দশটায় সরকারি ক্রয়, আড়াইটায় ন্যাশনাল পপুলেশন রেজিস্টার, সাড়ে পাঁচটায় তথ্যপ্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ এবংছয়টায় ডেনমার্কে নাগরিক সেবার অভিজ্ঞতা বিনিময় বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের মেলায় থাকছে তথ্যপ্রযুক্তির চাকরি মেলা। ২ ও ৩ ফেব্রুয়ারি ‘আইটি জব ফেয়ার’ নামের এ মেলা হবে।বেসিসের এই বার্ষিক মেলার প্রবেশমূল্য ৩০ টাকা। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —নিজস্ব প্রতিবেদক