আজ থেকে ল্যাপটপ মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে টেকশহর ল্যাপটপ মেলা ২০১৪। চলবে আগামী শনিবার পর্যন্ত। বেলা ১১টা ৪৫ মিনিটে মেলার উদ্বোধন হবে৷ এরপর মেলা প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেলা খোলা থাকবে রাত আটটা পর্যন্ত। প্রবেশমূল্য ২০ টাকা, তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।
মেলায় থাকছে ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়ন। মেলায় প্রতিটি প্রতিষ্ঠানই মূল্যছাড় ও উপহার দেবে ক্রেতাদের সঙ্গে। মেলায় পাওয়া যাবে এইচপি, স্যামসাং, ডেল, আসুস, এসার, এমএসআই, এইচটিএস, টুইনমস, লেনোভো, ফুজিৎসু, গিগাবাইটসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রযুক্তিপণ্য৷ এ মেলার আয়োজন করছে এক্সপো মেকার। — নিজস্ব প্রতিবেদক