আজ থেকে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা। ঢাকা শেরাটন হোটেলে শুরু হওয়া এ মেলা চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ‘কিউবি ল্যাপটপ মেলা ২০১০’ নামের এ মেলা আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মেকার কমিউনিকেশন আয়োজিত ‘জ্বালো প্রযুক্তির আলো’ স্লোগানে মেলায় এবার থাকছে নানা আয়োজন। এর আগে ঢাকায় চারটি ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের ল্যাপটপেই থাকছে বিশেষ মূল্যছাড় ও উপহার। পাশাপাশি মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান নতুন সব ল্যাপটপ প্রদর্শন করবে। মেলায় বিশেষ মূল্যে কিউবি মডেম পাওয়া যাবে। মেলায় থাকছে ১৮টি প্যাভিলিয়ন ও ২১টি স্টল। মেলা সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। প্রবেশমূল্য ২০ টাকা। —নুরুন্নবী চৌধুরী