আজ থেকে সিলেটে কম্পিউটার মেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে সিলেটে শুরু হচ্ছে কম্পিউটার মেলা। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখার উদ্যোগে নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে পাঁচ দিনের এই মেলায় থাকছে নানা আয়োজন। গতকাল মঙ্গলবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তথ্য জানানো হয়। ‘প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে আয়োজিত মেলা আজ সকালে উদ্বোধনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।সংবাদ সম্মেলনে মেলা উদ্যাপন পরিষদের আহ্বায়ক জয়নুল আক্তার চৌধুরী জানান, মেলায় তথ্যপ্রযুক্তির বিভিন্ন অত্যাধুনিক পণ্য বিক্রির পাশাপাশি এ-সম্পর্কিত নানা সেমিনার, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —সিলেট প্রতিনিধি