আজ বিআইজেএফ নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) ২০১২-১৪ মেয়াদের নির্বাহী পরিষদ নির্বাচন আজ। বাংলাদেশ কম্পিউটার সমিতি কার্যালয়ে আজ এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা জব্বার জানান, আজ সকাল ১০টা থেকে দুপুর দুইটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অন্যান্য পদে বিজয়ী হয়ে যাওয়ায় শুধু দুটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পদপ্রার্থী মুহম্মদ খান ও মুজাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন আরাফাত সিদ্দিকী, ওয়াশিকুর রহমান ও সাব্বিন হাসান। —নিজস্ব প্রতিবেদক