আজ শুরু হচ্ছে তোশিবার প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তোশিবার বিভিন্ন মডেলের ল্যাপটপ নিয়ে ঢাকার বসুন্ধরা সিটির লেভেল-১ এ আজ শুরু হচ্ছে তোশিবা রোড শো। স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের আয়োজনে এ প্রদর্শনীতে ল্যাপটপ কম্পিউটার কিনলেই ক্রেতা পাবেন মডেল অনুসারে বিভিন্ন উপহার। ১০ দিনব্যাপী এ রোড শোতে কোর-আই৩ প্রসেসরের দৃষ্টিনন্দন বেশ কয়েকটি মডেল, মনোরম তোশিবা মিনি এবং ডুয়াল কোর ও কোর-টু-ডুয়ো ইত্যাদি সুবিধাসহ ল্যাপটপ পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি