আজ শেষ হচ্ছে চট্টগ্রামের ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের জিইসি মোড়ের ইউনুস্কো সিটি সেন্টারে নয় দিনব্যাপী ল্যাপটপ ও মুঠোফোন মেলা আজ শেষ হচ্ছে। ‘ক্যাসপারস্কি ল্যাপটপ ও মোবাইল ফেয়ার-২০১০’ শিরোনামে এ মেলার আয়োজন করে ইউনুস্কো সিটি সেন্টার আইটি ফ্লোর ব্যবসায়ী সমিতি। আজ মেলার শেষ দিনে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের আয়োজনে রয়েছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। এ ছাড়া আজ মেলা উপলক্ষে আয়োজিত কুইজের পুরস্কার ঘোষণা করা হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ২১ ডিসেম্বর। এ মেলায় ৩২টি প্রযুুক্তি পণ্য বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আজ সকাল ১০টায় মেলা শুরু হয়ে রাত আটটায় শেষ হবে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস