আজ শেষ হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলায় নতুন মডেলের ল্যাপটপ দেখছেন আগ্রহীরা
মেলায় নতুন মডেলের ল্যাপটপ দেখছেন আগ্রহীরা

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শেষ হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। ‘সবার জন্য ল্যাপটপ’ স্লোগানে ১৫ মে থেকে এক্সপো মেকার আয়োজন করেছিল এই মেলার।

মেলার শুরু থেকেই বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ ও ট্যাবে মানুষের আগ্রহ দেখা গেছে। মেলায় ছাড় ও উপহারে ল্যাপটপ ও ট্যাবের অফার নিয়ে হাজির হয়েছে ডল, আসুস, এইচপি, স্যামসাং, এসার ব্র্যান্ডের পণ্য বিক্রেতারা।

মেলার আয়োজকেরা দাবি করেছেন, আগ্রহী ব্যক্তিরা ট্যাব ও নেটবুকের খোঁজ করছেন বেশি। এবারের মেলায় ২৮টি স্টল ও ১৯টি প্যাভিলিয়নে দেশি-বিদেশি প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

মেলায় পণ্য কিনলে ছাড় ও উপহার

মেলা উপলক্ষে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে পণ্য বিক্রি করছে এইচপি। এইচপি এন্ট্রিলেভেল নোটবুকে দেওয়াল ঘড়ি, মিড-লেভেল ল্যাপটপের সঙ্গে টি-শার্ট ও ক্যাপ এবং হাইঅ্যান্ড ল্যাপটপের সঙ্গে এক হাজার টাকার গিফট ভাউচার উপহার রয়েছে। ডেলের ইন্সপায়রন ৩৪২১ মডেলের ল্যাপটপের কিনলে একটি মোবাইল ফোন পাওয়া যাচ্ছে। আসুস ল্যাপটপ কিনলে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে ল্যাপটপ, ট্যাবলেট মোবাইল ফোন পাওয়ার সুযোগ রয়েছে। মেলায় এসার পাঁচটি নতুন মডেলের ল্যাপটপ এনেছ।

এসারের ল্যাপটপে মূল্যছাড় ও উপহার রয়েছে। স্যামসাং ল্যাপটপের সঙ্গে উপহার হিসেবে দেওয়া হচ্ছে একই ব্র্যান্ডের এম২০২০ মডেলের একটি লেজার প্রিন্টার। তোশিবা ল্যাপটপের সঙ্গে রয়েছে ৫০০ টাকার শপিং ভাউচার ও একটি ক্যাপ। ফুজিত্সু ল্যাপটপেও রয়েছে বিশেষ ছাড়।