আজ শেষ হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রাত আটটায় শেষ হচ্ছে রাজশাহী জেলা জিমনেসিয়ামে আয়োজিত রাজশাহীর বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’।‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে এ প্রদর্শনী শুরু হয় ১৭ জানুয়ারি । বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখা এ মেলার আয়োজক।আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় ৩৪ টি স্টল ও ৬ টি প্যাভিলিয়নে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন সহ নানা প্রযুক্তিপণ্য নিয়ে ৩৭ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। আয়োজকের জানিয়েছেন, এবারের মেলার প্রতিদিনই আগ্রহী দর্শকরা ভিড় করেছেন। মেলায় কেনাকাটা করে বিভিন্ন প্রতিষ্ঠানের আকর্ষণীয় ছাড়, তথ্যপ্রযুক্তি পণ্যসহ নানা উপহার পেয়েছেন ক্রেতারা। এতে পছন্দের দর্শনার্থীরা বিশেষ দামে প্রযুক্তিপণ্য কিনতে পেরেছেন।প্রদর্শনীর প্লাটিনাম স্পনসর হিসেবে রয়েছে এ ফোর টেক, আসুস ও এলজি। গোল্ড স্পনসর ইপসন ও স্যামসাং। সিলভার স্পনসর তোশিবা ও টিপিলিংক। মেলা সম্পর্কিত যাবতীয় তথ্য www.digitalexporajshahi.com - এই ওয়েবসাইটে পাওয়া যাবে।