আজ সফটওয়্যার মুক্তি দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সফটওয়্যার মুক্তি দিবস। কম্পিউটার ব্যবহারকারীদের অধিকার সংরক্ষণের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মুক্ত সফটওয়্যার আন্দোলন, মুক্ত সফটওয়্যার তৈরি ও ব্যবহার করতে উ ৎসাহ দেওয়া হয়। রিচার্ড স্টলম্যানের হাত ধরে চালু হওয়া এ আন্দোলন ত্বরান্বিত করতে ২০০৪ সাল থেকে প্রতিবছরের সেপ্টেম্বর মাসের তৃতীয় শনিবার পালন করা হয় ‘সফটওয়্যার মুক্ত দিবস’ হিসেবে। চলতি বছরের এ দিনটি হচ্ছে আজ। সফটওয়্যার ফ্রিডম ইন্টারন্যাশনাল (www.softwarefreedomday.org/en/sfi) নামের একটি প্রতিষ্ঠান সর্বপ্রথম এ দিবসটি পালনের উদ্যোগ নেয় এবং বর্তমানে এটি একটি সর্বজনীন উ ৎসবে পরিণত হয়েছে। এ আয়োজনের বিস্তারিত রয়েছে http://wiki.softwarefreedomday.org ঠিকানার ওয়েবসাইটে। চলতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে নানা আয়োজনের মাধ্যমে পালিত হবে এ আয়োজন। বাংলাদেশেও দিবসটি উপলক্ষে বিভিন্ন আয়োজন থাকছে। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) ঢাকা কার্যালয়ে দিবসটি উপলক্ষে মুক্ত সফটওয়্যার বিষয়ে আলোচনা অনুষ্ঠান এবং একটি আড্ডার আয়োজন করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে বিডিওএসএন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিকেল পাঁচটায় মুক্ত সফটওয়্যার বিষয়ে গণ-আড্ডার আয়োজন করেছে। বিডিওএসএনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওএসএনগুলোও নানা ধরনের আয়োজন করেছে। এ ছাড়া ঢাকায় বাংলাদেশ লিনাক্স ইউজার্স অ্যালায়েন্স (বিএলইউ) ও ফাউন্ডেশনের ওপেন সোর্স সলিউশন বাংলাদেশ (এফওএসএস) নানা আয়োজনের মাধ্যমে দিবসটি পালন করবে। —নিজস্ব প্রতিবেদক