আজ সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশীয় সাইবার গেমসে অংশ নিতে আজ রাতে সিঙ্গাপুর রওনা দিচ্ছে বাংলাদেশ দল। বিশ্ব সাইবার গেমস (ডব্লিউসিজি) কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সিঙ্গাপুর এক্সপো হলে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে এ প্রতিযোগিতা। এশিয়ার ১৪টি দেশ তিনদিনের এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। বাংলাদেশ এবার তিনটি গেমে অংশ নেবে। গেম তিনটি হলো—ফিফা ১০, ফর্জা-৩ এক্সবক্স এবং ডোটা। প্রতিযোগিতায় বাংলাদেশ দলের দলনেতা মোহাম্মদ ইরফান হুসেন গতকাল বুধবার প্রথম আলোকে জানান, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশের ভালো ফল করার সম্ভাবনা আছে। বাছাই প্রতিযোগিতার মাধ্যমে এশীয় সাইবার গেমসের জন্য দল গঠন করা হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ দলের সাত গেমার হলেন—আরাফাত জানি (ফিফা ১০), মো. শরফরাজ হোসেন (ফর্জা-৩ এক্সবক্স), মোহাম্মদ সাজ্জাদুর রহমান, ফয়সাল জসিম উদ্দিন, আশিকুর রহমান, এম মহিউদ্দিন ও সাদমান সাকিব রহমান (ডোটা)। —নিজস্ব প্রতিবেদক