আজ সীতাকুণ্ডে সুন্দরবনের জন্য ভোট নেওয়া হবো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে আজ সকাল সাড়ে নয়টা থেকে সুন্দরবনের পক্ষে ভোট নেওয়া হবে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের সহযোগিতায় এ উদ্যোগ নিয়েছে ‘সাড়া দাও বাংলাদেশ’ ও আইআইইউসি ল’ ক্লাব। গত শুক্রবার চট্টগ্রামের কোতোয়ালিতে সাড়া দাও বাংলাদেশের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে জানানো হয়, এ কার্যক্রমকে আরও গতিশীল করতে খুব সহসা চট্টগ্রাম বিভাগীয় সুন্দরবন সমর্থক কমিটি করা হবে। এ ছাড়া চট্টগ্রামের সব বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রচারণা এবং ভোট সংগ্রহের উদ্যোগ নেওয়া হবে। সাড়া দাও বাংলাদেশের সমন্বয়কারী মিল্টন দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সুমন কান্তি নাথ, মোহিত দেব নাথ, শুভাশীষ দাশ, জহির উদ্দিন, সৌরভ দত্ত প্রমুখ। সভায় জানানো হয় সুন্দরবনের পক্ষে ভোট গ্রহণ এবং এ ব্যাপারে ব্যাপক সচেতনতা তৈরির লক্ষ্যে চট্টগ্রামে চলতি অক্টোবর মাসে আরও কিছু কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে সুন্দরবনের ওপর প্রামাণ্য অনুষ্ঠান প্রদর্শন, গুরুত্বপূর্ণ সড়ক মোড়ে বুথ বসিয়ে ভোট গ্রহণ ইত্যাদি। এ ছাড়া আগামী নভেম্বর মাসের মাঝামাঝিতে চট্টগ্রামে একটি পর্যটন মেলা করার পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস