আজকের ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহসান।
তাহসান।

অনলাইনভিত্তিক কেনাকাটার ওয়েবসাইট আজকের ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান। দেশে অনলাইন কেনাকাটার বিষয়টিকে জনপ্রিয় করতে ও অনলাইন কেনাকাটা সম্পর্কে ক্রেতাদের আস্থা বাড়াতে কাজ করবেন তিনি। 

আজকের ডিলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে আজকের ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেছেন তাহসান। বর্তমানে দুই হাজারের বেশি বিক্রেতা আজকের ডিল মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করছেন। ফ্যাশন, লাইফস্টাইল, মোবাইল, ইলেকট্রনিকস, ঘর সাজানোর জিনিস, গ্যাজেটসহ এক শ’র বেশি পণ্যের ক্যাটাগরি আছে এখানে। বিজ্ঞপ্তি।