আজীবন সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

দেশের তথ্যপ্রযুক্তি খাতে অবদান রাখায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বারকে আজীবন সম্মাননা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আইটি সোসাইটি। বিশ্ববিদ্যালয়টির জহির রায়হান মিলনায়তনে গত শুক্রবার বিকেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। জাবির উপাচার্য ফারজানা ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নান তাঁকে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি আবুল মোমেন, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা।
আজীবন সম্মাননা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির প্রতি অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করেন মোস্তাফা জব্বার। এ সময় তিনি দেশের প্রচলিত শিক্ষার আমূল রূপান্তর করে জ্ঞানভিত্তিক সমাজ গড়ার জন্য জ্ঞানকর্মী গড়ে তোলার আহ্বান জানান।
বিজ্ঞপ্তি