আঞ্চলিক গণিত অলিম্পিয়াডের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণিত অলিম্পিয়াডের প্রশ্ন করার দায়িত্বটি যে দলের ওপর ন্যস্ত থাকে, তাঁরা আসলে সবচেয়ে বেশি সময় এবং শ্রম দিয়ে সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির প্রশ্ন করে থাকে। গণিত অলিম্পিয়াডের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রশ্নের মানও বাড়ছে। প্রতিবছর অলিম্পিয়াডের মঞ্চে দাঁড়িয়ে যে বলা হয়, ‘আগামী বছরের প্রশ্ন এ বছরের চেয়ে কঠিন হবে’, সেটা যে কথার কথা নয়, তা কয়েক বছরের প্রশ্ন ঘেঁটে দেখলেই বোঝা যাবে। সে জন্যই প্রস্তুতি হওয়া চাই জোরদার।জোর দিতে হবে জ্যামিতিতেএকদম শুরু থেকেই বাংলাদেশ দল আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে জ্যামিতির সমস্যাগুলো সমাধান করাটাকেই প্রথম লক্ষ্য ধরে আসছে। এর একটা গুরুত্বপূর্ণ কারণ হলো, আমাদের নবম-দশম শ্রেণী পর্যন্ত যতটুকু গণিত পড়ানো হয়, তাতে ইউক্লিডীয় জ্যামিতি একটা বড় অংশ ধরে থাকে। সুতরাং এতটুকু জ্যামিতি যে ভালোভাবে শিখে ফেলবে, গণিত অলিম্পিয়াডের জন্য তার প্রস্তুতি এগিয়ে যাবে অনেকটাই। প্রশ্নের একটা উল্লেখযোগ্য অংশ থাকে জ্যামিতি থেকেই। জ্যামিতির প্রশ্নে কখনো কখনো স্থানাঙ্কব্যবস্থার ব্যবহার করাটা সুবিধাজনক হতে পারে, তবে সব সময় প্রাধান্য পাবে ইউক্লিডীয় জ্যামিতিই। গত বছরের প্রশ্নগুলো থেকে জ্যামিতির কিছু সমস্যা এখন দেখা যাক—(১) চিত্রে দুটি বৃত্তের ব্যাসার্ধই 3। বৃত্ত দুটির কেন্দ্র যথাক্রমে B এবং D। DA এবং BC রেখাংশ যথাক্রমে এই বৃত্ত দুটির স্পর্শক। EF বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শক। এর দৈর্ঘ্য কত?বৃত্তের স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের ওপর লম্ব। সুতরাং BAD = DCB = 900। ABD সমকোণী ত্রিভুজের জন্য লেখা যায়, AD2 = BD2 - AB2 = 9  AD = 3ধরে নাও, বৃত্তদ্বয়ের স্পর্শবিন্দু (এটি কিন্তু আবার EF এর মধ্যবিন্দুও) হলো G। এবার আমরা বলতে পারি, EG = EA (কেন বলো তো?)। লক্ষ করো, DEG একটি সমকোণী ত্রিভুজ। ধরে নাও, EG = x, তাহলে ED = 3 - xএখন, EG2 + GD2 = ED2  x2 + 3 = (3-x)2 ; এটাকে সমাধান করলে x-এর মান পাওয়া যাবে x = 1, অর্থাৎ EF = 2x = 2কিছু সমস্যা নিজে নিজে চেষ্টা করে দেখো—(২) ABC ত্রিভুজে A, B, C কোণগুলোর সমদ্বিখণ্ডক এদের বিপরীত বাহুগুলোকে যথাক্রমে D, E, F বিন্দুতে ছেদ করে। AB = 3, BC = 4, ABC = 900 হলে ECD এবং ABC ত্রিভুজদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত কত?(৩) ABCD বৃত্তের চতুর্ভুজে AD = CD এবং ত্রিভুজ ABC সমবাহু। ADC-এর পরিসীমা 3+23 হলে ABC-এর পরিসীমা নির্ণয় করো।(৪) একটি বৃত্তের দুটি জ্যা পরস্পরকে লম্বভাবে ছেদ করে। এতে একটি জ্যার দুটি অংশকে x এবং x + 5 লেখা যায়, অপর জ্যার অংশ দুটি হয় x + 1 এবং 6। বৃত্তের কেন্দ্র থেকে জ্যা দুটির ছেদবিন্দুর দূরত্ব কত?সংখ্যাতত্ত্বের প্রস্তুতিঅলিম্পিয়াডের প্রশ্নে সংখ্যাতত্ত্বের মৌলিক বিষয়গুলোর ব্যাপারে পরীক্ষার্থীদের কতটুকু ধারণা আছে, সেটা দেখা হবে। একটা মজার ব্যাপার হলো—এই বিষয়গুলোর অধিকাংশই আসলে আমাদের পাঠ্যবইগুলোয় বেশ ছোট ক্লাসের মধ্যেই পড়িয়ে ফেলা হয়েছে। গসাগু, লসাগু, বিভাজ্যতা, মৌলিক সংখ্যা—এগুলোর সঙ্গে অনেক ছোট থাকতেই পরিচয় হয় আমাদের। এগুলোর বাইরে কিছুটা মোডুলার অ্যারিথমেটিক (নামটা যতটা কঠিন মনে হচ্ছে, বিষয়টা কিন্তু ততটা কঠিন নয়) জানা দরকার হতে পারে অপেক্ষাকৃত কঠিন সমস্যা সমাধানের জন্য।(১) 12 + 32 + 52 + ... + 20112 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে?যেকোনো বেজোড় সংখ্যার বর্গকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 1। এখানে যেহেতু সব সংখ্যাই বেজোড়, এদের প্রতিটিকে 8 দিয়ে ভাগ করলে প্রতিটির জন্যই 1 করে ভাগশেষ পাব। এই ধারায় পদ আছে 1006টি। এই সব ভাগশেষের যোগফল হবে 1006, এটাকে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 6। তাহলে এটিই কাঙ্ক্ষিত সমাধান।সংখ্যাতত্ত্বের কিছু সমস্যা রইল তোমাদের জন্য—(২) কোনো ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা x-এর জন্য (x+31)x = 0 সমীকরণটি সত্য হবে? এখানে aদ্বারা a-এর সমান বা তার চেয়ে ছোট সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা নির্দেশ করা হয়।(৩) abcd দ্বারা একটি চার অঙ্কের সংখ্যা নির্দেশ করা হয়, যেখানে a, b, c, d সংখ্যাটির চারটি অঙ্ক নির্দেশ করে। abca, cabc এবং bcab-এর যোগফল একটি পাঁচ অঙ্কবিশিষ্ট সংখ্যা, যার সবার বাঁয়ের অঙ্কটি 1 এবং সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এই যোগফলের সর্বনিম্ন মান কত?(৪) 20, 21, 22 ... 2k ধারাটির সংখ্যাগুলো থেকে তোমাকে কিছু সংখ্যা নির্বাচন করতে হবে। এদের গুণফল হবে একটি ভগ্নাংশের লব। বাকি সংখ্যাগুলোর গুণফল হবে তার হর। তুমি চাও ভগ্নাংশটির মান যেন 1 হয়। k এর যেসব মানের জন্য এমনটা করা সম্ভব তাদের মধ্যে 2012 তম সংখ্যাটি কত?ফাংশন, ফাংশনের সমীকরণফাংশনের সমস্যাগুলো সাধারণত কম্বিনেটরিক্স কিংবা সংখ্যাতত্ত্বের কোন ধারণার ওপর ভিত্তি করেই তৈরি হয়। কখনো কখনো কাজে আসতে পারে ফাংশনের প্রতিসমতা, পর্যাবৃত্ততার মতো দিকগুলো। এগুলোর সঙ্গে ফাংশনের বিভিন্ন বৈশিষ্ট্যও ব্যবহার করতে হয়। গত বছরের প্রশ্নগুলো থেকে এমনই একটা সমস্যা হলো—(১) 0