আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কুমিল্লা বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো অনুষ্ঠিত আঞ্চলিক প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগ। ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগ আয়োজিত এ প্রতিযোগিতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাড়াও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি কুমিল্লার ৩০টি দল অংশ নেয়। দিনব্যাপী আয়োজিত ওই প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ।
প্রতিযোগিতায় নয়টি প্রোগ্রামিং সমস্যার মধ্যে দুই সমস্যার সমাধান করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেহেদী আলম, মাজহারুল ইসলাম ও আবির রেজার দল। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আলী আশরাফ ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার। উপস্থিত ছিলেন সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান মো. মাহফুজুর রহমান ও প্রতিযোগিতার আহ্বায়ক মাহমুদুল হাছান।
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা