আট অগ্রবর্তিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওরা আটজন। লামীয়া কবীর, ফাতেমা রউফ, ইবতেসাম নওশীন, সৌমিতা বিশ্বাস, রাফিয়া ফেরদৌস, লামিয়া রহমান, সুনন্দা সরকার ও শাহানা আক্তার। সম্প্রতি শেষ হওয়া গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের আঞ্চলিক পর্বে বিভিন্ন জোন থেকে আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে এই মেধাবী আটের দল। জাতীয় উৎসবে অংশগ্রহণের প্রাক্কালে আমরা শুনব তাদের প্রস্তুতি ও স্বপ্নের কথা।লামিয়া রহমান, পঞ্চগড়বসে বসে কার্টুন দেখা সবচেয়ে পছন্দের কাজ লামিয়া রহমানের। তবে সেই পছন্দের কাজ থেকে নিজেকে দূরে রাখছে ইদানীং; টিভিমুখো হচ্ছে না মোটেও। টিভিতে কার্টুন অনুষ্ঠান হয় আর লামিয়া বুকে পাষাণ বেঁধে ইন্টারনেট নিয়ে পড়ে থাকে। ‘কারণ আমাকে দেশের সেরা আই-জিনিয়াস হতেই হবে।’ লামিয়া পড়ছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে। প্রকৌশলী বাবা, গৃহিণী মা আর মেডিকেল পড়ুয়া বড় বোন নিয়ে লামিয়ার সংসার। ভবিষ্যতে বড় বোনের মতো তিনিও ডাক্তার হতে আগ্রহী।সৌমিতা বিশ্বাস, হবিগঞ্জ ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি ভীষণ সখ্য সৌমিতা বিশ্বাস পূজার। সেই সখ্য তার জন্য বয়ে এনেছে হবিগঞ্জের আই-জিনিয়াস হওয়ার গৌরব। পূজা চায় এবার দেশসেরা আই-জিনিয়াস হতে। তাই তো কম্পিউটারের প্রতি এখন তার সখ্য আগের চেয়ে আরও বেশি। দুই বোনের মধ্যে পূজাই ছোট। বাবা আইনজীবী, মা ব্যাংকার। পূজা পড়ছে বিকেজিসি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণীতে। পড়ালেখার পাশাপাশি নাচের চর্চা চলছে নিয়মিত। আর হবিগঞ্জের এই জিনিয়াস ভবিষ্যতে হতে চায় একজন দক্ষ সফটওয়্যার প্রকৌশলী।লামীয়া কবীর, সিরাজগঞ্জসিরাজগঞ্জ সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। মা-বাবার ইচ্ছা মেয়ে যেন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে। কিন্তু মেয়ের ইচ্ছা প্রধানমন্ত্রী হওয়া। ‘মা-বাবার স্বপ্নপূরণের জন্য আমি অবশ্যই মেডিকেল কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করব, তবে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নটাকেও লালন করব মৃত্যুর আগপর্যন্ত।’ বলছিল লামীয়া। লামীয়া চায় বাংলাদেশের আমূল পরিবর্তন। ‘সে জন্য তথ্যপ্রযুক্তির বিপ্লব প্রয়োজন সবার আগে’—এমন অভিমত সিরাজগঞ্জের আই-জিনিয়াসের। অবসরে বই পড়তে ভালোবাসে, তবে এই মুহূর্তে অবসর কাটছে শুধুই ইন্টারনেটে।‘ আমাকে যে দেশসেরা হতেই হবে!’ দৃপ্তকণ্ঠ লামীয়ার।ইবতেসাম নওশীন, মৌলভীবাজারবাবা ডাক্তার, মা ডাক্তার, ডাক্তার বড় বোন। তাঁদের দেখানো পথে ইবতেসাম নওশীনও হতে চায় ডাক্তার। পড়ছে মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণীতে। পড়াশোনার পাশাপাশি গানের চর্চা করে নিযমিত। ধ্রুপদী ও রবীন্দ্রসংগীতের ওপর তালিম নিচ্ছে অনুপম কুমার পালের কাছে। এখন অবসরের পুরোটাই ব্যয় করছে ইন্টারনেটে। ‘ঢাকার আই-জিনিয়াস প্রতিযোগিতায় অংশ নিতে নিজেকে প্রস্তুত করছি পুরোদস্তুর।’ বলছিল নওশীন।ফাতেমা রউফ, কুলাউড়াদুই বোন এক ভাইয়ের সংসারে সবার বড় ফাতেমা রউফ। পড়ছে ইয়াকুব তাজুল মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীতে। সবার আগে ভালো মানুষ হতে চায়, তারপর হতে চায় ভালো ডাক্তার। ‘কারণ সামাজিক মর্যাদা বজায় রেখে সব শ্রেণীর মানুষের সেবা করার সবচেয়ে সহজ পথ এই ডাক্তারি পেশা।’ বলছিল ফাতেমা। ফাতেমার এখন সময় কাটছে কীভাবে? এখন বই পড়া আর গান শোনার পাশাপাশি চলছে ঢাকার উৎসবে যোগ দেওয়ার প্রস্তুতি।’রাফিয়া ফেরদৌস, চাঁদপুরপুরান বাজার ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীর্ রাফিয়া ফেরদৌস। পড়ছে ব্যবসায় শিক্ষা নিয়ে। তবে বিজ্ঞানের প্রতি প্রচুর আগ্রহ তার। বিজ্ঞানে না পড়তে পারার কারণ হিসেবে নিজেকেই দায়ী করল সে। তার ভাষায়, ‘নিজের একটা বিশেষ গুণ, যাকে বলা যায় “ধীরে চলা”। অর্থাৎ কোনো কাজ আমি দ্রুত করতে পারতাম না, আবার পড়াশোনাতেও ফাঁকিবাজ ছিলাম। তাই বাবা-মা সাজা হিসেবেই পড়াচ্ছেন ব্যবসায় শিক্ষায়।’ বর্তমান সময়টাকে খুবই উপভোগ করছে সে। বলে, এখন যেকোনো বন্ধুবান্ধব দেখলেই বলে বসে, ‘আরে, এ যে আই-জিনিয়াস রাফিয়া ফেরদৌস!’শাহানা আক্তার, কেরানীগঞ্জ, ঢাকামা-বাবার সংসারের সবচেয়ে ছোট মানুষটি শাহানা আক্তার। পড়ছে জিনজিরা পীর মো. পাইলট উচ্চবালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীতে। খুব ভালো লাগে ছবি আঁকতে। আর এই আঁকাআঁকির হাতেখড়ি হয়েছিল বাবার কাছ থেকেই। কেরানীগঞ্জের আই-জিনিয়াস নির্বাচিত হওয়ার পর অনেক বেশি উচ্ছ্বসিত। আর এই উচ্ছ্বাসের মাত্রা বেড়ে দিয়েছে নানার কাছ থেকে পাওয়া উপহার। কিনে দিলেন গ্রামীণফোনের সেই মুঠোফোনটি, যেটি ব্যবহার করা হয়েছিল উৎসবের আয়োজনে!সুনন্দা সরকার, মানিকগঞ্জবাবা রবীন্দ্রসংগীত শিল্পী। তাই ছোটবেলা থেকেই সংগীতের ওপর তালিম নেওয়ার সুযোগ হয়েছিল তার। হয়তোবা নিজেও হয়ে উঠতে পারত রবীন্দ্রসংগীত শিল্প। কিন্তু প্রবল ইচ্ছা মানুষের সেবা করবে, সর্বোপরি থাকবে মানুষের মাঝে। আর এমন ইচ্ছা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন তার। বলছিলাম মানিকগঞ্জের আই-জিনিয়াস সুনন্দা সরকারের কথা। সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সুনন্দা সরকার। আই-জিনিয়াস হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানায়, ‘এখন মানিকগঞ্জের অনেকে আমাকে চেনে। তাই দেশসেরা হয়ে সবার মাঝে নিজেকে তুলে ধরতে চাই।’