আট কোর প্রসেসরে গ্যালাক্সি নোট থ্রি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আট কোর প্রসেসরযুক্ত স্মার্টফোন বাজারে আনতে পারে স্যামসাং। গ্যালাক্সি নোটের পরবর্তী সংস্করণ গ্যালাক্সি নোট থ্রি’তে ব্যবহূত হতে পারে এক্সিনয়িস ৫ অক্টা প্রসেসর। খবর এনডিটিভির।৮ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় এক্সিনয়িস ৫ অক্টা প্রসেসর নামের আট কোরের প্রসেসর দেখিয়েছিল স্যামসাং।বর্তমানে বাজারে থাকা ৫.৫ ইঞ্চি মাপের গ্যালাক্সি নোট টু স্মার্টফোনটির তুলনায় নোট থ্রি’র মাপ আরও বড় হচ্ছে। সম্প্রতি এক প্রতিবেদনে কোরিয়া টাইমস জানিয়েছে, গ্যালাক্সি নোট থ্রি স্মার্টফোনটির মাপ হতে পারে ৬.৩ ইঞ্চি।প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের বর্তমান নোট টু স্মার্টফোনটির আকারের কারণে একে ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য ‘ফ্যাবলেট’ বলা হয়। ৬.৩ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লেযুক্ত নোট থ্রি স্মার্টফোনটি ফ্যাবলেটের চেয়েও হচ্ছে। স্যামসাং ছাড়াও ৬.১ ইঞ্চি মাপের ফ্যাবলেট বাজারে আনার ঘোষণা দিয়েছে হুয়াউয়ে। ফ্যাবলেটটির নাম ‘অ্যাসেন্ড মেট’।২০১১ সালের আগস্টে গ্যালাক্সি নোট নামে প্রথম ফ্যাবলেট বাজারে এনেছিল স্যামসাং। ২০১২ সালের আগস্ট মাসে বাজারে আসে গ্যালাক্সি নোটের দ্বিতীয় সংস্করণ। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ২০১৩ সালের আগস্টে বাজারে আসতে পারে ৬.৩ ইঞ্চি মাপের আট কোর প্রসেসরযুক্ত গ্যালাক্সি নোট থ্রি।এ প্রসঙ্গে স্যামসাং আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।