আট ঘণ্টা ঘুমে সুখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সার্বিক সুস্থতা বা ভালো বোধ করার সঙ্গে রাতের ঘুমের সম্পর্ক আছে। সুখী থাকার জন্য রাতে বেশি সময় ধরে গভীর ঘুম দরকার। যাঁদের রাতে দীর্ঘ সময় ধরে ভালো ঘুম হয়, তাঁরা অপেক্ষাকৃত তৃপ্ত ও সুখী বোধ করেন। যুক্তরাষ্ট্রে পূর্ণবয়স্ক সাত হাজার মানুষের ওপর পরিচালিত নতুন এক গবেষণায় এ তথ্য মিলেছে। তাঁদের মধ্যে যাঁরা প্রতি রাতে গড়ে আট ঘণ্টা ঘুমিয়েছেন, তাঁদের গড়পড়তা ভালো বোধ করার স্কোর ১০০-র মধ্যে ৬৫ দশমিক ৭। আর যাঁরা প্রত্যেক রাতে সাত ঘণ্টা ঘুমিয়েছেন, তাঁদের এই স্কোর ৬৪ দশমিক ২। ছয় ঘণ্টা ঘুমানোদের জন্য তা ৫৯ দশমিক ৪। জরিপ সংস্থা গ্যালাপ অ্যান্ড হেলথওয়েজের ওই গবেষণায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্য, সামাজিক সম্পর্ক, অর্থনৈতিক জীবন, সামাজিকতা ও শারীরিক সুস্থতার মতো বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয়। লাইভসায়েন্স