আট বছর বয়সেই মাইক্রোসফটের সনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আট বছর বয়সেই মাইক্রোসফটের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সনদ পেয়েছে পাকিস্তানের সাফাই তোবানি। এই মুহূর্তে সাফাইকে বিশ্বের সর্বকনিষ্ঠ মাইক্রোসফট প্রযুক্তি বিশেষজ্ঞ হিসেবে ধরা হচ্ছে। ইন্টারনেট প্রটোকল ও ডোমেইন নেম সিস্টেমস বিষয়ে মাইক্রোসফটের পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়েছে সে। এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস।সাফাই তোবানির বাবা শাউ তোবানি একটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত। নিজের সন্তানের কৃতিত্ব প্রসঙ্গে শাউ জানিয়েছেন, সাফাই খুব বুদ্ধিমান। গণিতের জটিল সমস্যাগুলো ক্যালকুলেটরের সাহায্য ছাড়া হাতেই সেরে নিতে পারে সে। শিক্ষকদের কাছ থেকে তার বিষয়ে ইতিবাচক মন্তব্য পেয়েছি প্রতিদিনই। পাশাপাশি প্রতিবছর আমি তাকে নতুন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে উত্সাহ দিই।'শাউ আরও জানিয়েছেন, মাত্র চার বছর বয়স থেকেই কম্পিউটারের সঙ্গে পরিচয় ঘটে সাফাইয়ের। প্রতিদিন পঁাচ ঘণ্টা কম্পিউটার অধ্যয়ন করে সে।মাইক্রোসফটের মুখপাত্র থমাস জেনসেন বলেন, `মাইক্রোসফটের সনদের ক্ষেত্রে বয়সের বিষয়টি বিবেচনা করা হয় না। সাফাইয়ের চেয়ে কম বয়সী কেউ সনদ পেয়েছে বলে আমার জানা নেই।'সাফাইয়ের জীবনের লক্ষ্য প্রসঙ্গে তার বাবা শাউ বলেন, `সাফাই বড় হয়ে নিজের ইচ্ছানুসারে পেশা বেছে নেবে। এ বিষয়ে আমার কোনো বাধ্যবাধকতা নেই।'উলে্লখ্য, এর আগে ২০০৪ সালে পাকিস্তানের আরফা করিম মাত্র নয় বছর বয়সে মাইক্রোসফটের (মাইক্রোসফট সার্টিফায়েড প্রফেশনালস) এমসিপি সনদ অর্জন করে। এত অল্প বয়সে এ সনদের জন্য মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ওই বছরই তাকে মাইক্রোসফটের প্রধান কার্যালয় ঘুরে আসার আমন্ত্রণ জানান। মাত্র ১৬ বছর বয়সে জটিল হূদ&রোগে আক্রান্ত হয়ে এ বছর মারা গেছে আরফা।