আট হাজার কোটি স্মার্টফোন অ্যাপ ডাউনলোড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের অ্যাপ স্টোর থেকে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশনের সংখ্যা আট হাজার ১০০ কোটির মাইলফলক পেরিয়েছে। সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান এবিআই রিসার্চের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্মার্টফোন ও ট্যাবলেটে ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশনের সংখ্যা আট হাজার ১০০ কোটি। জানা গেছে, সংশ্লিষ্ট ডিভাইসের অপারেটিং সিস্টেমের সঙ্গে থাকা অ্যাপ স্টোর থেকে ৮৯ শতাংশ অ্যাপ্লিকেশন ডাউনলোড করা হয়েছে।