আটেও রাখা যায় উইন্ডোজ সাতের স্টার্ট মেনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেমের পরের সব সংস্করণে মাইক্রোসফটের গতানুগতিক স্টার্ট মেনু ছিল। কিন্তু উইন্ডোজ ৮.১-এ সেই স্টার্ট মেনুর পরিবর্তন আনা হয়।
চাইলে উইন্ডোজ সাতের মতো স্টার্ট মেনু উইন্ডোজ ৮ বা ৮.১ অপারেটিং সিস্টেমে ব্যবহার করতে পারবেন। এ জন্য www.classicshell.net ঠিকানার ওয়েবসাইটে গিয়ে ক্লাসিকশেল সফটওয়্যারটি নামিয়ে নিন। নামানোর পর ইনস্টলের জন্য চালক বা এক্সিকিউটেবল (.exe) ফাইলটি চালু করুন। প্রথম দুই-তিন ধাপে নেক্সট করুন। Custom Settings-এ এসে Classic Explorer-এ ডান ক্লিক করে Entire feature will be unavailable-এ ক্লিক করে পরের সব ধাপে নেক্সট চাপুন। ইনস্টল শেষে স্টার্ট মেনুতে ক্লিক করলে দেখতে পাবেন উইন্ডোজ সাতের স্টার্ট মেনু।
এই মেনুতে কোনো পরিবর্তন আনতে চাইলে আবার স্টার্ট মেনুতে গিয়ে Start Screen চেপে উইন্ডোজ ৮.১-এর ডিফল্ট স্টার্ট মেনুতে যান। এখানে Classic Shell লিখলে ক্লাসিকশেলের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য প্রোগ্রাম দেখা যাবে। কিন্তু Classic Start Menu Settings-এ ক্লিক করুন। এরপর Start Menu Style-এ গিয়ে কেমন স্টার্ট মেনু চান সেটি ঠিক করে নিতে পারবেন। একই সঙ্গে Start Button-এর আইকনও পরিবর্তন করতে পারবেন। যদি আবার উইন্ডোজ ৮.১-এর মূল স্টার্ট মেনু ফিরে পেতে চান তাহলে এখানে থাকা Basic Settings-এ গিয়ে Start Automatically for this user-এ থাকা টিক চিহ্ন তুলে দিয়ে ওকে করুন। তাহলে আগের ডিফল্ট স্টার্ট মেনু চলে আসবে।
—রাকিবুল হাসান