প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শত্রুর আক্রমণ থেকে আত্মরক্ষার জন্য প্রাণীরা বিভিন্ন কৌশলের আশ্রয় নিয়ে থাকে। আর একই উদ্দেশ্যে কোস্টারিকার বুনো ইঁদুর গান করে। যুক্তরাষ্ট্রের টেক্সাস বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ ব্রেট পাচ ও তাঁর সহযোগী গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। আমেরিকান ন্যাচারালিস্ট সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, কোস্টারিকার বনাঞ্চলে বসবাসকারী স্কটিনোমিস টেগুইনা ও এস. জেরাম্পেলিনাস প্রজাতির পুরুষ ইঁদুর নিজের অবস্থান সম্পর্কে শত্রু বা প্রতিযোগীকে জানান দিতে বিশেষ ধরনের সুরেলা আওয়াজ করে। তবে অন্যান্য প্রজাতির ইঁদুরও রয়েছে যারা পারস্পরিক যোগাযোগের জন্য মানুষের শ্রবণাতীত ও অত্যন্ত জটিল ধরনের চিঁ-চিঁ শব্দ করতে পারে। ন্যাশনাল জিওগ্রাফিক।