আদালতের নির্দেশে বন্ধু হবে অ্যাপল-স্যামসাং!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেটেন্ট নিয়ে অ্যাপল ও স্যামসাং দীর্ঘদিন পরস্পরের সঙ্গে লড়ছে। পরস্পরের বিরুদ্ধে আদালতে মামলাও করেছে প্রতিষ্ঠান দুটি। প্রতিষ্ঠান দুটির মধ্যে কি সমঝোতা সম্ভব? প্রযুক্তি বিশ্লেষকেরা অন্তত আশার আলো দেখতে পাচ্ছেন।আর এ নিয়ে সম্ভাবনার পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালতের দেওয়া সাম্প্রতিক এক রায়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও স্যামসাংয়ের প্রধান নির্বাহী চোই গি-সাংকে আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আদেশ দিয়েছেন আদালত। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আদালতের রায় মেনে অ্যাপল ও স্যামসাংয়ের কর্মকর্তারা আলোচনায় বসে সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে রাজি হয়েছেন।১৬ এপ্রিল সোমবার আদালতের মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর ঘোষণা দেয় প্রতিষ্ঠান দুটি। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ লুসি কোহ ১৭ মঙ্গলবার প্রতিষ্ঠান দুটির আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য সানফ্র্যান্সিসকোর ম্যাজিস্ট্রেট জজকে বিষয়টি অবহিত করেন। জানা গেছে, এ আলোচনায় অ্যাপলের প্রধান নির্বাহী ও স্যামসাংয়ের প্রধান নির্বাহীকেও অবশ্যই উপস্থিত থাকতে হবে।উল্লেখ্য, ২০১১ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিল অ্যাপল। মামলার অভিযোগে বলা হয়েছিল, অ্যাপলের আইফোন ও আইপ্যাডের বেশ কিছু পেটেন্ট ভঙ্গ করে তৈরি করা হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব। একই অভিযোগে পাল্টা আরেকটি মামলা করেছিল স্যামসাং। বর্তমানে প্রতিষ্ঠান দুটির পরস্পরের বিরুদ্ধে ১০ টি দেশে ২০ টিরও বেশি মামলা রয়েছে।