প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান মসলা। নানা পদের মসলার ব্যবহার ছাড়া আধুনিক রসনা যেন অসম্পূর্ণ রয়ে যায়। তবে গবেষকেরা বলছেন, প্রাগৈতিহাসিক যুগের মানুষও তরকারিতে মসলার ব্যবহারে পিছিয়ে ছিল না। তারাও মসলাদার তরকারি পছন্দ করত। যুক্তরাজ্যের ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক হেলি সউলের নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে প্লস ওয়ান সাময়িকীতে। ওই গবেষকেরা জার্মানি ও ডেনমার্কের তিনটি স্থান থেকে সংগ্রহ করেন খ্রিষ্টপূর্ব ৬১০০ থেকে ৫৭৫০ অব্দে মানুষের ব্যবহূত মাটির পাত্রের অংশবিশেষ। এসব পাত্র বিশ্লেষণ করে প্রাগৈতিহাসিক তরকারি রান্নায় সরিষাজাতীয় মসলা, রসুন ও গোলমরিচ ব্যবহারের চিহ্ন পাওয়া গেছে। তবে মসলা ব্যবহারের এই প্রচলন পশ্চিমের বাল্টিক অঞ্চল থেকে শুরু হয়েছে না কি নিকট প্রাচ্য থেকে—সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। টেলিগ্রাফ।