আদি স্টেম সেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই প্রথম বিকশিত ত্বককোষ থেকে আদি স্টেম সেল তৈরি করেছেন। তাঁদের এই সাফল্যে ক্যানসার, হূদেরাগ ও স্মৃতিভ্রংশের (আলঝেইমার) মতো রোগের চিকিৎসায় বড় অগ্রগতি হবে বলে দাবি করা হচ্ছে। ওই গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসভিত্তিক প্রতিষ্ঠান অ্যাডভান্স টেক সেল টেকনোলজির বিজ্ঞানী রবার্ট লেনজা। এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ সেল স্টেম সেল সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিকশিত ত্বককোষের সঙ্গে ডিম্বকোষ সংযুক্ত করে আদি বা ভ্রূণ স্টেম সেলটি তৈরি করা হয়েছে। এ কারণে ভ্রূণ স্টেম সেলের সঙ্গে দাতার জিনগত বৈশিষ্ট্যের মিল থাকে। গবেষকদের মতে, ভ্রূণ স্টেম সেল থেকে মানবদেহের যেকোনো অঙ্গপ্রত্যঙ্গ তৈরি করা যাবে। এতে শরীরের কোনো বিকল অঙ্গপ্রত্যঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায় নতুন মাত্রা যোগ হবে। এএফপি।