আদিবাসীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরে আদিবাসীদের জন্য পৃথকভাবে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়েছে। গত বৃহস্পতিবার চাঁদপুর সদর উপজেলার বালিয়া বাজারে জেলার ত্রিপুরাজাতি সমাজ সংস্থা কার্যালয়ে এ কেন্দ্রের উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এর আগে সমিতির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, পুলিশ সুপার আমির জাফর, সমিতির সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, ডা. জে আর ওয়াদুদ টিপুসহ অনেকে। কেন্দ্রের কম্পিউটার প্রশিক্ষক সুমন পাল জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে আদিবাসীদের জন্য ১০টি কম্পিউটার প্রদান করা হয়। এই কেন্দ্রে শুধু আদিবাসী সন্তানদের বিনা খরচে প্রতিটি গ্রুপে ১০ জন করে সব ধরনের কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হবে।—আলম পলাশ, চাঁদপুর প্রতিনিধি