আধুনিক ই-মেইলের জনক রে টমলিনসন আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রে টমলিনসন (২৩ এপ্রিল ১৯৪১—৫ মার্চ ২০১৬)
রে টমলিনসন (২৩ এপ্রিল ১৯৪১—৫ মার্চ ২০১৬)

আধুনিক ই-মেইলের জনক রে টমলিনসন আর নেই। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিয়োগদাতা প্রতিষ্ঠান রেথিয়ন। মৃত্যুর কারণ উল্লেখ করা হয়নি। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ৫ মার্চ তিনি মারা যান।
রে বরাবরই প্রচারবিমুখ ছিলেন। গণমাধ্যমে তাঁকে খুব কম দেখা গিয়েছে। তবে তাঁর অবদানের কথা অস্বীকার করার উপায় নেই। ১৯৭১ সালে প্রথমবারের মতো কোনো ব্যবহারকারীকে নির্দিষ্ট ঠিকানায় ই-মেইল পাঠানোর পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। তার আগেও অবশ্য ই-মেইল প্রচলিত ছিল। তবে তা একটা নির্দিষ্ট নেটওয়ার্কের সবাইকে একসঙ্গে পাঠাতে হতো। ব্যবহারকারী এবং গন্তব্যের মধ্যে ‘অ্যাট দ্য রেট অব (@)’ চিহ্ন যোগ করে ই-মেইল ঠিকানার প্রবর্তন করেন রে। চিহ্নটি কালক্রমে ই-মেইলের প্রতীকে পরিণত হয়। কাজে অবদানের স্বীকৃতি হিসেবে অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
রে টমলিনসনের সহকর্মীরা চমকপ্রদ এক খবর জানিয়েছেন। ই-মেইলের স্রষ্টা হওয়া সত্ত্বেও তিনি নিজে খুব কমই ই-মেইল পড়তেন।
ডিজিটাল ট্রেন্ডস