
প্রাথমিক সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি-৩০
সঠিক প্রশ্নোত্তর অংশ-২০
প্রিয় পরীক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞানের ১ নম্বর প্রশ্ন অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায়লেখ’ দেওয়া হলো। তোমরা মনোযোগ সহকারে পড়বে।
অধ্যায়-৯
১. আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ কোনটি বলে তুমি মনে করো?
ক. কম্পিউটার ভাইরাস
খ. কীটনাশকের ব্যবহার
গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
ঘ. রাসায়নিক সারের ব্যবহার
উত্তর: গ. যুদ্ধের অস্ত্র নির্মাণ ও এর ব্যবহার
২. নতুন প্রযুক্তি উদ্ভাবিত হওয়ার পেছনে কোনটি কাজ করছে বলে তুমি মনে করো?
ক. বিজ্ঞান শিক্ষা খ. আরাম-আয়েশ
গ. প্রয়োজন বোধ ঘ. বিনোদন আকাঙ্ক্ষা
উত্তর: গ. প্রয়োজন বোধ।
৩. কত বছর পূর্বে মানুষ পাথর ঘষে অস্ত্র বানিয়েছিল?
ক. প্রায় বিশ লাখ খ. প্রায় পঁচিশ লাখ
গ. প্রায় চল্লিশ লাখ ঘ. প্রায় পঞ্চাশ লাখ
উত্তর: ক. প্রায় বিশ লাখ
৪. কত বছর পূর্বে মানুষ আগুন জ্বালাতে ও নিয়ন্ত্রণে আনতে শিখেছিল?
ক. ১০ হাজার বছর খ. ২০ হাজার বছর
গ. ২৫ হাজার বছর ঘ. ৫০ হাজার বছর
উত্তর: ঘ. ৫০ হাজার বছর
৫. কত সাল পর্যন্ত কৃষি প্রযুক্তির অগ্রগতি খুব ধীরগতির ছিল?
ক. ১৫০০ সাল খ. ১৬০০ সাল
গ. ১৭০০ সাল ঘ. ১৮০০ সাল
উত্তর: গ. ১৭০০ সাল
৬. মানুষ অন্য প্রাণী থেকে উন্নত তার মূল কারণ কোনটি?
ক. মানুষ সামাজিক জীবনযাপন করে
খ. মানুষ দ্রুত চলাচল করে
গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
ঘ. মানুষ পরনির্ভরশীল
উত্তর: গ. অন্য প্রাণীর চেয়ে মানুষের বুদ্ধি বেশি
৭. তোমার জ্বর হলে শরীরের তাপমাত্রা কী দিয়ে মাপবে?
ক. ব্যারোমিটার খ. থার্মোমিটার
গ. ক্যালরিমিটার ঘ. ল্যাকটোমিটার
উত্তর: খ. থার্মোমিটার
৮. বিজ্ঞানের ভিত্তি কোনটি?
ক. জিজ্ঞাসা খ. অনুসন্ধিৎসা
গ. পরীক্ষা-নিরীক্ষা ঘ. প্রেরণা
উত্তর: খ. অনুসন্ধিৎসা
৯. নিচের কোন দুটি বিষয় গভীরভাবে সম্পর্কিত?
ক. বিজ্ঞান ও তথ্য খ. তথ্য ও প্রযুক্তি
গ. বিজ্ঞান ও প্রযুক্তি ঘ. জ্ঞান ও আবিষ্কার
উত্তর: গ. বিজ্ঞান ও প্রযুক্তি
১০. গবেষণার কাজে ব্যবহার হয় কোনটি?
ক. কলম খ. অণুবীক্ষণ যন্ত্র গ. ট্রাক্টর ঘ. টেলিফোন
উত্তর: খ. অণুবীক্ষণ যন্ত্র
১১. দা, কুড়াল, লাঙল, ঢেঁকি এগুলো কী?
ক. হাতিয়ার খ. শ্রমিকের সম্বল গ. ধাতু ঘ. প্রযুক্তি
উত্তর: ঘ. প্রযুক্তি
১২. প্রকৃতির নিয়ম অনুসারে কাজ করে কোনটি?
ক. বিজ্ঞান খ. চিকিৎসক গ. প্রযুক্তি ঘ. ইঞ্জিনিয়ার
উত্তর: গ. প্রযুক্তি
১৩. কৃষি প্রযুক্তি কোনটি?
ক. ট্রাক্টর খ. এক্স-রে গ. কম্পিউটার ঘ. ইনসুলিন
উত্তর: ক. ট্রাক্টর
১৪. চিকিৎসা প্রযুক্তি কোনটি?
ক. পাওয়ার টিলার খ. এক্স-রে
গ. টেলিগ্রাফ ঘ. টেলিভিশন
উত্তর: খ. এক্স-রে
১৫. আধুনিক বিশ্বের সবচেয়ে বড় বিস্ময় কোনটি?
ক. যানবাহন প্রযুক্তি খ. তথ্যপ্রযুক্তি
গ. বাসস্থান প্রযুক্তি ঘ. শিক্ষা প্রযুক্তি
উত্তর: খ. তথ্যপ্রযুক্তি।
সহকারী শিক্ষক
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল