আধুনিক হোয়াইট বোর্ড নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ইউনিক বিজনেস সিস্টেমস লিমিটেডের (ইউবিএসএল) ইউনিক ডিজি ক্লাসরুম-বিষয়ক সেমিনার। ডিজিটাল ক্লাসরুম গড়ার অন্যতম ইন্টারঅ্যাকটিভ হোয়াইট বোর্ড বেশ কাজের। আর এ বিষয়টিকে তুলে ধরতে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. রফিকুল হক, ইউবিএসএলের স্টার বোর্ড ব্যবস্থাপক রেজা রউফুল হায়দারসহ অনেকে। সেমিনারে শিক্ষা খাতে স্টার বোর্ড ব্যবহারের নানা দিকের কথা তুলে ধরাসহ এর ব্যবহারের কৌশলগুলো নিয়ে আলোচনা করা হয়। —বিজ্ঞপ্তি