আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ১৫ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারভিত্তিক আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার গাজীপুরে উদ্যাপন করা হয়েছে। ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর গাজীপুরে এই স্কুল প্রথমবারের মতো যাত্রা শুরু করে। গাজীপুরে মো. ইউসুফ আলী ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আনন্দ কম্পিউটার্সের প্রধান নির্বাহী মোস্তাফা জব্বার। তিনি বলেন, শিশু শ্রেণির ডিজিটাল শিক্ষার যাত্রা শুরু হয় গাজীপুর থেকে ১৯৯৯ সালে। গাজীপুরে প্রথমে ১৩ জন ছাত্রছাত্রী নিয়ে কম্পিউটারভিত্তিক স্কুল যাত্রা শুরু করে। ১৫ বছর আগে কম্পিউটারের মাধ্যমে লেখাপড়া করা যায়, সে ধারণাই ছিল না।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জেরিনা সুলতানা। সভাপতিত্ব করেন কাজী আজিম উদ্দিন কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন। স্বাগত বক্তব্য দেন কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের প্রথম বছরের শিক্ষার্থীদের পরিচয় করে দেন মোস্তাফা জব্বার। দেশে বর্তমানে এ ধরনের স্কুল রয়েছে ৩০টির মতো। —বিজ্ঞপ্তি